লোকপালের নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে মহুয়া

0
101
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
সংসদে প্রশ্নের বিনিময়ে ঘুষ কাণ্ডে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআই-কেচার সপ্তাহের মধ্যে চার্জশিট জমা দেওয়ার অনুমতি দিয়েছে লোকপাল।
তাকে চ্যালেঞ্জ করে এবার দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। আদালত মহুয়া মৈত্রের মামলা গ্রহণ করেছে। আগামী শুক্রবার এই মামলার শুনানির দিন ধার্য করেছে আদালত। দিল্লি হাই কোর্টে মামলার বিষয়বস্তু সম্পর্কে বিভিন্ন সংবাদসংস্থা জানিয়েছে, লোকপালের নিয়ম লঙ্ঘিত হওয়ার অভিযোগ করেছেন মহুয়া মৈত্র। যে প্রক্রিয়ায় সিবিআই-কে অনুমতি দিয়েছে লোকপাল, তা ত্রুটিপূর্ণ বলেও আদালতের দৃষ্টি আকর্ষণ করেছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। গত বছর লোকপালের নির্দেশের পর মহুয়ার মৈত্রের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। ছয়মাসের মধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বিস্তারিত রিপোর্ট জমা দেয় লোকপালের দফতরে।
তদন্তে যা যা উঠে এসেছে, রিপোর্টে তা ব্যাখ্যা করে সিবিআই তৃণমূল সাংসদের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেওয়া এবং আইনি প্রক্রিয়া শুরু করার জন্য অনুমতি চেয়েছিল। গত বুধবার লোকপালের পূর্ণ বেঞ্চ সিবিআই-কে চার্জশিট দিতে অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু মহুয়ার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করার অনুমতি দেওয়া হয়নি।