পোষ্য-র হেফাজতে দিল্লি হাইকোর্টে মহুয়া

0
84
ছবি সৌজন্যে : এক্স
পোষ্যর হেফাজত পেতে এবার দিল্লির নিম্ন আদালত থেকে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। মহুয়ার সঙ্গে তাঁরই প্রাক্তন প্রেমিক জয় অনন্ত দেহদ্রাইয়ের সঙ্গে এই আইনি লড়াই চলছে।
মহুয়ার পোষ্য এক রটউইলার হেনরি কার কাছে থাকবে তা নিয়েই দীর্ঘদিন ধরে চলছে আইনি লড়াই। মহুয়া মৈত্র চেয়েছিলেন, তাঁর কাছে মাসে অন্তত ১০ দিন করে থাক হেনরি। সেই আবেদন ইতিমধ্যেই খারিজ করে দিয়েছে দিল্লির সাকেত কোর্ট।
নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করেছেন মহুয়া মৈত্র। মহুয়ার বক্তব্য, জয় অনন্ত দেহদ্রাইয়ের উপহার ছিল হেনরি। কিন্তু হেনরির যাবতীয় দেখভাল করতেন তিনি। শুধুমাত্র টাকা দিয়ে কিনেছেন বলে হেনরির মালিকানা জয়ের হতে পারে না বলে দাবি তৃণমূল সাংসদের। সাকেত কোর্ট আইনের সবদিক খতিয়ে না দেখে একতরফা রায় দিয়েছেন বলে অভিযোগ মহুয়ার।