গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Nadia অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, আইনি গেরোয় মহুয়া

    অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, আইনি গেরোয় মহুয়া

    0
    2
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ভোটের ফল বেরতে না বেরতেই আইনি জটিলতার মুখে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। কৃষ্ণনগর এসিজেএম আদালতে মামলা দায়ের করলেন গৌরাঙ্গ দে নামে এক ব্যক্তি।
    সেনাবাহিনী সম্পর্কে সাংসদের মন্তব্যে দেশবাসীর ভাবাবেগে আঘাত লেগেছে বলে অভিযোগে মামলা দায়ের হয়েছে। সাংসদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি। গত বছরের ২২ এপ্রিল, পহেলগাঁওয়ের বৈসরণ উপত্যকায় অতর্কিতে জঙ্গি হামলা চলে। প্রাণ হারান ২৬ জন নিরীহ মানুষ। তারপর পর পাকিস্তানকে উপযুক্ত শিক্ষা দিতে অপারেশন সিঁদুর চালিয়েছিল ভারতীয় সেনাবাহিনী। মামলাকারী গৌরাঙ্গ দে’র অভিযোগ, দেশের সেনাবাহিনী শুধুমাত্র ভারতের গর্ব নয়। আন্তর্জাতিক ক্ষেত্রেও সম্মানের প্রতীক।
    সেই সেনাবাহিনীকে অপারেশন সিঁদুর নিয়ে সাংবাদিকদের সামনে মহুয়া মৈত্র আপত্তিকর মন্তব্য করেছেন বলেই দাবি। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত মহুয়া মৈত্রর তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।