পুরীর প্রাক্তন সাংসদকে বিয়ে করলেন মহুয়া মৈত্র 

0
119
ছবি সৌজন্যে : এক্স
ওড়িশার বিজু জনতা দলের প্রাক্তন সাংসদ পিনাকী মিশ্রর সঙ্গে বার্লিনে বিয়ে সেরেছেন তৃণমূলর সাংসদ মহুয়া মৈত্র। সূত্রের খবর, দিন কয়েক আগে বিদেশে বিয়ে সেরেছেন তিনি। জানা যাচ্ছে, পিনাকী মিশ্র পুরী থেকে চারবার জয়ী হয়ে সংসদে জনপ্রতিনিধিত্ব করেছেন। সেই বছর পঁয়ষট্টির রাজনীতিকের সঙ্গে দাম্পত্য জীবন শুরু করেছেন কৃষ্ণনগরের নেত্রী।
বিয়ের খবর জেনে দলমত নির্বিশেষে সকলে তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন। শোনা যাচ্ছে, ৩ মে মহুয়া মৈত্রের বিবাহের একটি ছবি প্রকাশ্যে আসে। যেখানে দেখা যায়, বার্লিনের প্রাসাদের সামনে পিনাকী মিশ্রর সঙ্গে হাত ধরে আসছেন সদ্য বিবাহিত মহুয়া। তাঁর পরনে পিচ গোলাপি ও সোনালি রঙের দামি শাড়ি। গলায় চওড়া হার, কানে দুল, মাথায় টিকলি। বছর একান্নর মহুয়া বরাবরই রূপসী। বিয়ের ছিমছাম সাজে তাঁকে আরও সুন্দরী দেখাচ্ছিল। আর বর পিনাকী মিশ্রর পরনে সাদা কুর্তা, সোনালি জ্যাকেট।