অর্থের বিনিময়ে প্রশ্নকাণ্ডে অস্বস্তিতে মহুয়া 

0
72
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
অর্থের বিনিময়ে প্রশ্ন কাণ্ডে-র মামলায় কৃষ্ণনগরের তৃণমূলের সাংসদের আবেদন খারিজ করেছে দিল্লি হাইকোর্ট। বদলে স্বস্তি পেয়েছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে।
আগামী ৬ অক্টোবর ভারতের লোকপালের কাছে রয়েছে অর্থের বিনিময়ে প্রশ্ন কাণ্ডের শুনানি। আর সেই শুনানিকে রুখতেই দিল্লি হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। দিল্লি হাইকোর্টের বিচারপতি অনিল ক্ষেত্রপাল এবং বিচারপতি হরিশ বৈদ্যনাথ শঙ্করের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, মামলার এই পর্যায়ে এসে কোনও রকম স্থগিতাদেশ জারি করা হাইকোর্টের পক্ষে সম্ভব নয়। তবে সাংসদ তাঁর আবেদন নিয়ে লোকপালের কাছে দ্বারস্থ হতে পারেন।নয়াদিল্লি সূত্রে জানা গিয়েছে, তৃণমূল সাংসদের অভিযোগ, নিশিকান্ত দুবে সংবাদমাধ্যমের সামনে এই মামলা সংক্রান্ত নানা সংবেদনশীল নথি ও তথ্য় ফাঁস করেছেন।
মহুয়ার হয়ে সওয়ালকারী সমুদ্র সাড়ঙ্গীও আদালতের কাছে মহুয়ার দাবি সংক্রান্ত নানা নথি পেশ করেন। তাঁর যুক্তি, লোকপালে চলা শুনানিতে পেশ হওয়া একাধিক গোপন তথ্য নিশিকান্ত দুবে জনমানসের সামনে তুলে ধরেছেন। যা অবৈধ। তাই এই পরিস্থিতিতে কোনও ভাবেই পরবর্তী শুনানি হওয়া উচিত নয়।