মহুয়ার ৪ কোটি মন্তব্য, পাল্টা আইনি পদক্ষেপের হুঁশিয়ারি কাকলিদের

0
26
ছবি সৌজন্যে : এক্স
তৃণমূলের বিদ্রোহী সাংসদরা ৪ কোটি টাকা পেয়েছেন। বিস্ফোরক দাবি করতেই মহুয়া মৈত্র-র বিরুদ্ধে পাল্টা আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন কাকলি ঘোষ দস্তিদার।
কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ পোস্টে লিখেছেন তৃণমূলের বিদ্রোহী সাংসদরা ৪ কোটি টাকা পেয়েছেন। ৩৬ মাস পর্যন্ত প্রতিমাসে ১ কোটি করে পাবেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহুয়া মৈত্র বলেছেন ওদের এত কিসের ভয়। তাঁকেও তো ইডি, সিবিআই ডেকেছিল। এদের প্রত্যেকে ভয় পাচ্ছেন সম্পত্তি বাঁচানোর। তিনি আরও বলেছেন ২৮ জন সাংসদ প্রত্যেকেই তৃণমূলের প্রতীকে নির্বাচিত হয়েছেন। তিনি আরও বলেছেন এঁরা তৃণমূলের প্রতীক ছাড়া ভোটে দাঁড়ালে মানুষ ভোট দিত না। ওদের ক্ষোভ যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়, তাহলে ভোটের আগে তো এরাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গুণগান করেছেন। বাজেট শেসনে ঝগড়া করতেন দলের হয়ে বলার জন্য।
এদিকে মহুয়া মৈত্র-র মন্তব্যের বিরুদ্ধে পাল্টা আদালতের দ্বারস্থ হওয়ার কথা বলেছেন কাকলি ঘোষ দস্তিদার। তিনি জানিয়েছেন এনসিপিআই-র তরফে ভার্চুয়াল বৈঠকে ২০ জন সাংসদ সিদ্ধান্ত নিয়েছেন মহুয়া মৈত্রর মিথ্যাচারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হবেন।