মুর্শিদাবাদে বাবা ছেলে খুনে গ্রেফতার মূল অভিযুক্ত

0
230
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

মুর্শিদাবাদে জাফরাবাদে বাবা-ছেলেকে কুপিয়ে খুনের ঘটনায় মূল অভিযুক্তকে সুতি থেকে গ্রেফতার করেছে। সিট। সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। অভিযুক্ত ইনজামামউল হক জাফরাবাদের পাশের গ্রাম শুলিপাড়ার বাসিন্দা।

খুনের পর ইনজামামউল প্রমাণ লোপাটের চেষ্টাও করে। সিসিটিভি ভেঙেছিল, যাতে কোনওভাবেই ঘটনার কথা সামনে না আসে। পেশায় রাজমিস্ত্রি ইনজামামউলকে খুনের ঘটনার মূল পাণ্ডা বলেই মনে করছে পুলিশ। এর আগে জোড়া খুনের ঘটনায় কালু এবং দিলাবর নাদাব নামে দুই ভাইকে গ্রেফতার করেছিল পুলিশ।

বুধবার রাতে ইনজামামউল হক কে গ্রেফতার করা হয়। এডিজি দক্ষিণবঙ্গ আরও জানিয়েছেন এখনও পর্যন্ত ২৭২ জনকে গ্রেফতার করা হয়েছে। সেই সংখ্যা আরও বাড়তে পারে।