গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Nadia কৃষ্ণনগরে ছাত্রী খুনে অবশেষে গ্রেফতার দেশরাজ

    কৃষ্ণনগরে ছাত্রী খুনে অবশেষে গ্রেফতার দেশরাজ

    0
    265
    ছবি সৌজন্যে : নিজস্ব

    কৃষ্ণনগরে কলেজছাত্রী ঈশিতা মল্লিককে খুনের ঘটনায় অভিযুক্ত দেশরাজ সিংহকে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার করেছে পুলিশ।

    পুলিশ সূত্রে খবর উত্তরপ্রদেশ-নেপাল সীমান্তবর্তী একটি এলাকা থেকে তাকে পাকড়াও করা হয়েছে। ট্রানজিট রিমান্ডে দেশরাজকে কৃষ্ণনগরের কোতোয়ালি থানায় নিয়ে আসা হয়েছে। এর আগে গুজরাটের জামনগরে গ্রেফতার হয়েছিলেন দেশরাজ সিংহের মামা কুলদীপ সিংহ। এ বার পুলিশের জালে ধরা পড়লেন দেশরাজও। গত ২৫ অগাস্ট দুপুরে কৃষ্ণনগরের বাড়িতে মাথায় তিনটি গুলি করে ঈশিতাকে খুন করা হয়। ওই ঘটনার পরে দেশরাজ উত্তরপ্রদেশের দেওরিয়ায় পৈতৃক বাড়িতে পালিয়ে যান বলে অনুমান করে পুলিশ। কিন্তু কৃষ্ণনগর পুলিশ জেলার একাধিক দল গত কয়েক দিন ধরে তল্লাশি চালিয়েও ওই যুবককে এত দিন ধরতে পারেনি। অবশেষে প্রধান অভিযুক্তের নাগাল পেল পুলিশ। উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ায় ভাড়াবাড়িতে মা-বোনের সঙ্গে থাকতেন দেশরাজ। বাবা বিএসএফ জওয়ান। অভিযোগ, প্রেমে ব্যর্থ হয়ে তিনি খুন করেন কৃষ্ণনগরের ওই কলেজছাত্রীকে। প্রাথমিক ভাবে জানা গিয়েছিল, দেশরাজের সঙ্গে আর সম্পর্ক রাখতে চাননি ওই তরুণী। তাঁকে হুমকি দিতে থাকেন বলে অভিযোগ।

    এমনকি, এক বার আত্মহত্যার চেষ্টা করছেন বলে ভিডিয়ো করে প্রেমিকাকে পাঠিয়েছিলেন। তাতেও ঈশিতার মন না-গলায় ওই যুবক তাঁকে খুনের ছক কষেন বলে অনুমান।