
এবার বিজয় দিবসে আদৌও বাংলাদেশের মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবার উপস্থিত থাকবেন কিনা তা নিশ্চিত করে জানাতেই পারলেন না ফোর্ট উইলিয়ামের সেনাকর্তারা।
শুক্রবার সাংবাদিক বৈঠকে ফোর্ট উইলিয়ামের মেজর জেনারেল অফ জেনারেল স্টাফ মোহিত শেঠ জানিয়েছেন এব্যাপারে পরে জানাবেন। ফলে ৫৩ তম বিজয় দিবসে মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের উপস্থিতি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। প্রতি বছরই দেখা যায় ৩-৪দিন ধরে বিজয় দিবস উদযাপন হয়। বাংলাদেশের মুক্তিযোদ্ধা, তাদের পরিবার বাংলাদেশের সেনাকর্তারা উপস্থিত থাকেন।
বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয় বিজয় দিবস। কিন্তু বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিতে এবছর ১৬ ডিসেম্বরই শুধু অনুষ্ঠান হবে।
