
সংবিধানে সবথেকে বড় আক্রমণ ছিল জরুরি অবস্থা। নাম না করে কংগ্রেসকে নিশানা করেছেন রাষ্ট্রপতি ডক্টর দ্রৌপদী মুর্মু।
অষ্টাদশ লোকসভার শুরুতে সংসদে ভাষণ দিয়েছেন রাষ্ট্রপতি।সেখানেই রাষ্ট্রপতি বলেছেন, একাধিকবার সংবিধানের উপরে হামলা হয়েছে। ১৯৭৫ সালের ২৫ জুন জরুরি অবস্থা ঘোষণা সংবিধানে আক্রমণ ছিল। দু’বছরের দীর্ঘ সময়কাল সংবিধানের উপর সরাসরি আক্রমণের অন্ধকারতম অধ্যায় ছিল জরুরি অবস্থা।এনডিএ সরকার চেষ্টা করছে সংবিধান যেন জনচেতনার অংশ হয়। জম্মু-কাশ্মীরে সংবিধান কার্যকর হয়েছে।এরপরেই বিরোধীদের সংসদীয় কার্যক্রম ব্যাহত না করার পরামর্শ দিয়েছেন রাষ্ট্রপতি।বলেছেন, নীতির বিরোধিতা করা আর সংসদের কার্যক্রম ব্যাহত করা ভিন্ন। জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে কাজ করা উচিত সকল সদস্যের। সরকার বিশ্বাস করে যে বিনিয়োগের জন্য রাজ্যগুলির মধ্যে সুস্থ প্রতিযোগিতা থাকা উচিত।
