ব্রাজিল ও বার্সেলোনার জন্য বড় দুঃসংবাদ

0
48
ছবি সৌজন্যে : এক্স

চোটের ধাক্কায় বড় বিপাকে পড়েছে ব্রাজিল ও বার্সেলোনা।তারকা উইঙ্গার রাফিনিয়া ইনজুরির কারণে অন্তত পাঁচ সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন।বার্সেলোনা এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, ব্রাজিল জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন রাফিনিয়া।

 ব্রাজিল ফুটবল কনফেডারেশনের সঙ্গে যৌথভাবে করা পরীক্ষায় এই চোট নিশ্চিত হয়েছে।বোস্টনে ফ্রান্সের বিপক্ষে প্রীতি ম্যাচে এই দুর্ঘটনা ঘটে। ম্যাচের প্রথমার্ধেই অস্বস্তি অনুভব করেন রাফিনিয়া এবং বিরতির সময় তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়।ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, রাফিনিয়া দ্রুত বার্সেলোনায় ফিরে আসছে এবং ক্লাবের চিকিৎসক দলের তত্ত্বাবধানে তার চিকিৎসা শুরু হবে।এই চোটের ফলে সিজনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে রাফিনিয়াকে পাচ্ছে না বার্সেলোনা।লা লিগার ট্রফি লড়াইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে তার অনুপস্থিতি দলটির জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়াতে পারে।একই সঙ্গে ব্রাজিল জাতীয় দলের সামনেও তৈরি হয়েছে নতুন দুশ্চিন্তা।

বিশ্বকাপের প্রস্তুতির সময়ে দলের অন্যতম ভরসার খেলোয়াড়কে হারানো নিঃসন্দেহে পরিকল্পনায় প্রভাব ফেলবে।সব মিলিয়ে, রাফিনিয়ার এই ইনজুরি ব্রাজিল ও বার্সেলোনা—দু’ দলের জন্যই বড় দুঃসংবাদ হয়ে এসেছে।