গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National কুম্ভমেলায় বারবার পদপিষ্ট হয়ে মৃত্যু

    কুম্ভমেলায় বারবার পদপিষ্ট হয়ে মৃত্যু

    0
    86
    ছবি সৌজন্যে : এক্স
    কুম্ভ মেলায় বারংবার পদপিষ্টের ঘটনা প্রকাশ্যে এসেছে, সেখানে কখনও মারা গেছে ৮০০ জন, আবার কখনও বা শতাধিক লোকের প্রাণ গিয়েছে। তবে, প্রতিবার পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া সত্ত্বেও বারবার ঘটে গিয়েছে অনভিপ্রেত এমনই সব দুর্ঘটনা।
    ১৯৫৪ সালে এলাহাবাদের কুম্ভমেলার ৮০০ মানুষ প্রাণ হারান পদপিষ্ট হয়ে। তারপরও বারবার ঘটে গিয়েছে অনভিপ্রেত এমনই সব দুর্ঘটনা।মৌনী অমাবস্যায় পুণ্যস্নানে আসা পুণ্যার্থীদের ঢল নেমেছিল সেবারও। আর সেই বিরাট ভিড় আচমকাই রূপ নেয় চরম বিশৃঙ্খলার। প্রাণ হারান প্রায় ৮০০ জন। ১৯৮৬ সালে হরিদ্বারে কুম্ভমেলায় প্রায় ২০০ মানুষ প্রাণ হারিয়েছিলেন। উত্তরপ্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী বীর বাহাদুর সিং হরিদ্বারে এসেছিলেন কুম্ভে যোগ দিতে। তাঁর সঙ্গে ছিলেন আরও কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রী ও সাংসদরা। আর সেই কারণেই কড়াকড়ি ছিল নদীর পাড়ে। যা ক্রমেই অধৈর্য করে তোলে আমজনতাকে। পুণ্যার্থীদের ঠেলাঠেলিতে শেষপর্যন্ত ঘটে যায় দুর্ঘটনা। প্রাণ হারান প্রায় ২০০ জন।২০০৩ সালে নতুন সহস্রাব্দের শুরুতে মহারাষ্ট্রের নাসিকে কুম্ভ উপলক্ষে গোদাবরী নদীতীরে জড়ো হন হাজার হাজার পুণ্যার্থী। আচমকাই বিশৃঙ্খলা শুরু হলে প্রাণ হারান ৩৯ জন। আহত হন শতাধিক। ২০১৩ সালের ১০ ফেব্রুয়ারি ঘটে যায় আরেক মর্মান্তিক দুর্ঘটনা। কুম্ভমেলা উপলক্ষে আসা ভিড়ের একাংশ আচমকাই বিপণ্ণ হয় এলাহাবাদ স্টেশনে ফুটব্রিজ ভেঙে পড়ায়। প্রাণ হারান ৪২ জন।
    ২০২৫ সালে মঙ্গলবার রাত দুটো নাগাদ প্রয়াগরাজের মহাকুম্ভে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। পদপিষ্ট হয়ে বহু জনের মৃত্যুর আশঙ্কা তৈরি হয়েছে।