
রাজ্যে ৮১ জন ইন্সপেক্টরকে অন্যত্র বদলি করেছে নির্বাচন কমিশন। এই ৮১ জন ইন্সপেক্টরকে নতুন পোস্টিং দেওয়া হয়েছে।
এঁরা নির্বাচন সংক্রান্ত কাজ করতে পারবেন না। সরিয়ে দেওয়া হয়েছে ৪৯ জন সাব ইন্সপেক্টরকেও। ইঙ্গিত আগেই মিলেছিল, ভোট ঘোষণার পর অ্যাকশনও শুরু হয়ে গিয়েছিল। পশ্চিমবঙ্গের ভোটের দিন ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই রাজ্য প্রশাসন ও পুলিশের সর্বোচ্চ স্তরে ব্যাপক বদল করেছিল নির্বাচন কমিশন। ডিজি, এডিজি, ডিআইজি মিলিয়ে ২৮ জন আইপিএসকে সরানো হয়েছিল। একসঙ্গে ৫ জন ডিআইজিকেও সরানো হয়েছিল। মালদার পাশাপাশি ৫ পুলিশ পর্যবেক্ষককেও সরিয়ে দেওয়া হয়েছিল।
ভোট সুষ্ঠভাবে করতে কমিশনের নির্দেশিকায় স্পষ্টভাবে জানানো হয়েছিল ভোটের দায়িত্ব পালনে কোনও গাফিলতি অবহেলা বা অসৎ আচরণ ধরা পড়লে সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।








