
মুর্শিদাবাদ ও মহেশতলার ঘটনা নিয়ে মুলতুবি প্রস্তাব খারিজ হওয়ার পর বিধানসভায় বিক্ষোভ দেখিয়ে মিছিল করে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজভবনে গিয়েছেন বিজেপি বিধায়করা।
অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি সকান্ত মজুমদার মহেশতলায় যাওয়ার চেষ্টা করলে জিঞ্জিরাবাজারে তাঁর গাড়ি আটকে দিয়েছে পুলিশ। বিজেপির অভিযোগ প্রিজন ভ্যান আড়াআড়িভাবে রেখে রাস্তা আটকেছে পুলিশ। প্রতীকী চটি নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। যদিও পুলিশের অভিযোগ রবীন্দ্রনগর এলাকায় ১৬৩ ধারা জারি রয়েছে বলে কোনও রাজনৈতিক দলের প্রতিনিধিকেই পুলিশ সেখানে যেতে দিতে নারাজ। পুলিশের বাধা পেয়ে সেখান থেকে ফিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলসি বেদী পৌঁছে দিতে চেয়েছিলেন সকান্ত মজুমদার। তিনি বলেছেন বুধবার অশান্তির সময় যে তুলসিমঞ্চ তোলা ফেলা হয়েছিল। সেই তুলসিমঞ্চই মুখ্যমন্ত্রীকে দিতে চান তাঁরা। সেই মত কালীঘাটে পৌঁছে গিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি।
এরপরে কালীঘাট থেকে বিজেপির রাজ্য সভাপতি সহ দলের অন্য নেতাকর্মীদের গ্রেফতার করেছে পুলিশ। প্রিজন ভ্যানে বিজেপির রাজ্য সভাপতিকে তুলে নিয়ে যাওয়া হয়।







