গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Entertainment বড় ঘোষণা করিনার 

    বড় ঘোষণা করিনার 

    0
    127
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    করিনা কাপুর খান ২৫টা বছর বলিউড ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেললেন। এই পঁচিশ বছরে কম চড়াই উতরাই দেখেননি অভিনেত্রী।

    এতদিনে নিজের স্বপ্নের নাগাল পেতে চলেছেন তিনি। স্বপ্নের টিমের সঙ্গে কাজ করতে চলেছেন,নিজের সোশাল মিডিয়া পেজে সুখবর জানিয়েছেন করিনা কাপুর খান। ক দিন আগে,সকাল সকাল সুখবর দিয়েছেন বেবো।মেঘনা গুলজারের পরিচালনায় কাজ করতে চলেছেন তিনি। মেঘনা পরিচালিত,দায়রা ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন সইফ ঘরনি।নিজের সোশাল মিডিয়া পেজে সেই খবর ফ্যান ফলোয়ারদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী।ক্রাইম থ্রিলার ঘরানার এই ছবিতে করিনার বিপরীতে দেখা যাবে পৃথ্বীরাজ সুকুমারনকে।অভিনেত্রী মেঘনা ও পৃথ্বীরাজের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে লিখেছেন,২৫ টা বছর ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেললেন ।বরাবরই নিজেকে ডিরেক্টরস অ্যাক্টর বলতেই ভালোবাসেন। আর সেই হিসাবে পরিচালক মেঘনা গুলজারের পরিচালনায় করিনার কাজ করার ইচ্ছা বহুদিনের। মেঘনার পরিচালিত,রাজি এবং  তলওয়ার তাঁর অত্যন্ত পছন্দের ছবি। অবশেষে তাঁর সঙ্গে কাজের সুযোগ এসেছে। করিনা কাপুর খান তাঁর স্বপ্নের টিমের সঙ্গে কাজ করতে চলেছেন।একই সঙ্গে পৃথ্বীরাজের সঙ্গে কাজ করতে পারবেন। ইন্ডাস্ট্রির অন্যতম সেরা পরিচালক ও অভিনেতার সঙ্গে কাজ করবেন,তাঁর স্বপ্ন সত্যি হতে চলেছে। অভিনেত্রীর এই পোস্ট দেখে তাঁকে প্রশংসায় ভরিয়েছেন ফ্যান ফলোয়াররা। বলা চলে শুভেচ্ছার বন্যা বয়ে যাচ্ছে। অনেকেই লিখেছেন, ছবিটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

    পাশাপাশি সেরাদের একছাতার তলায় কাজের খবরকে,গোট কম্বিনেশন বা, গ্রেটেস্ট অফ অল টাইম কম্বিনেশন বলেও অভিহিত করেছেন কেউ কেউ। স্বপ্ন সত্যি হওয়ার আনন্দে এই মুহূর্তে আত্মহারা অভিনেত্রী করিনা কাপুর খান।