স্ক্রিনশট আপ করেই বুঝুন সাইট নিরাপদ

0
194

সম্প্রতি ব্রিটেনে এমন এক নতুন স্ক্যাম ডিটেকশন টুল চালু হয়েছে,যেখানে ইউজার কোনো সন্দেহজনক টেক্সট, ইমেইল বা ওয়েবসাইটের স্ক্রিনশট আপলোড করে যাচাই করতে পারবেন, সেটি নিরাপদ কি না।নতুন এ টুলের নাম,আস্ক সিলভার, যা হোয়াটসঅ্যাপেও ব্যবহার করা যাবে।

 

আর সন্দেহ জাগানো যোগাযোগ ব্যবস্থাটি জাল কি না, এআই প্রযুক্তির সহায়তায় তাৎক্ষণিক বিশ্লেষণ করেই তা বলে দিতে পারে এটি।একবার টুলটি সেটআপ করার পর ইউজারকে এটি জানিয়ে দেবে, তার সন্দেহে থাকা ইমেইল, টেক্সট বা ওয়েবসাইটটি নিরাপদ কি না।এমনকি এর পরবর্তী ধাপগুলো নিয়েও পরামর্শ দেবে টুলটি, যার মধ্যে রয়েছে স্ক্যাম নিয়ে রিপোর্ট করার বিষয়টিও।এ টুলের নির্মাতাদের সঙ্গে যৌথভাবে কাজ করেছে জালিয়াতি সুরক্ষাবিষয়ক অলাভজনক সংগঠন গেট সেইফ অনলাইন, যার লক্ষ্য হল,এটি সবার জন্য চালু করে অনলাইন স্ক্যাম থেকে কীভাবে নিরাপদ থাকা যায়, সে বিষয়ে সচেতনতা বাড়াতে সাহায্য করা। উল্লেখ্য,ব্রিটেনের ব্যাংক ও আর্থিক সেবাদাতা কোম্পানিগুলোকে বিভিন্ন স্ক্যামে ৮৫ হাজার পাউন্ড মানে এক লাখ ১০ হাজার ডলার পর্যন্ত অর্থ হারানো গ্রাহকদেরকে ভর্তুকি দেওয়া বাধ্যতামূলক করার নীতি কার্যকর হওয়ার পরপরই এই টুল চালু হল।বলা হচ্ছে,এ নতুন টুলটি বিপ্লবী। আর আমরা সবাইকে আস্ক সিলভার ডাউনলোড করে নিজেদের হোয়াটসঅ্যাপ কনটাক্ট লিস্টে সেভ করে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।এটা ব্যবহার করা খুব সহজ। আর যেহেতু এটা স্ক্যাম থেকে বাঁচাবে, তাই একে অপছন্দ করার কিছু নেই। অন্যদিকে,আস্ক সিলভারের প্রতিষ্ঠাতা অ্যালেক্স সোমারভেল বলেছেন, এই ডিজিটাল যুগ, যেখানে স্ক্যামিংয়ের ধরন আরও পরিশীলিত হচ্ছে ও স্ক্যামাররাও আগের চেয়ে অভিজ্ঞ, সেক্ষেত্রে অবশ্যই লোকজনকে এমন টুল দিয়ে ক্ষমতায়ন করতে হবে, যা তাদের সুরক্ষা বাড়িয়ে দেওয়ার পাশাপাশি ভয় ছাড়াই বাঁচার, শপিং করার ও কোনো কিছু কেনার সুযোগ দেবে।