সালমানের সিনেমার প্রচার বাতিল

0
103
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

আসন্ন ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সালমান খানের সিকান্দার সিনেমা। বলিউডে ঈদ মানেই যেন ভাইজানের সিনেমা।

কিন্তু এবার সিনেমাটির প্রচারে সশরীরে নেই তিনি। মুক্তি প্রতীক্ষিত সিনেমার সব প্রচার সীমিত করা হয়েছে।এক রিপোর্টে বলা হয়েছে, সালমান খানের নিরাপত্তাজনিত কারণে প্রচারে লাগাম টানা হয়েছে। অভিনেতা সালমান খান কোনো বড় পাবলিক ইভেন্টে উপস্থিত থাকবেন না। তবে সে জন্য থেমে থাকছে না প্রচার।বলা হচ্ছে,ডিজিটাল মাধ্যমে ঝড় তুলতে প্রস্তুত সালমান, যেখানে তিনি এই সিনেমার ব্যাপক প্রচার চালাবেন।বিশেষ সূত্রে খবর,সিকান্দার-এর চূড়ান্ত ট্রেলার মুক্তির তারিখ এরই মধ্যে চূড়ান্ত করা হয়েছে।আর এই ট্রেলার মুক্তি উপলক্ষে যে বিশাল ইভেন্টের আয়োজন করা হয়েছিল যেখানে ৩০ হাজার ফ্যানের সমাগমের পরিকল্পনা ছিল। আপাতত নিরাপত্তা কারণে সেটিও বাতিল করা হয়েছে।

সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত সিকান্দার নির্মাণ করেছেন গজিনী খ্যাত এআর মুরুগাদোস। ছবিতে সালমানের বিপরীতে দেখা যাবে রাশমিকা মান্দানাকে।