গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Kolkata আফগান নাগরিকদের সার্টিফিকেট দিয়েছে মাল পুরসভা, বিস্ফোরক দিলীপ

    আফগান নাগরিকদের সার্টিফিকেট দিয়েছে মাল পুরসভা, বিস্ফোরক দিলীপ

    0
    128
    Dilip Ghosh claims to win on his own strength
    ছবি সৌজন্যে : নিজস্ব

    আফগান নাগরিকদের জন্ম মৃত্যু সার্টিফিকেট দিয়ে দেশের নিরাপত্তা বিঘ্নিত করেছে মালবাজার পুরসভা। অভিযোগ করেছেন দিলীপ ঘোষ।

    তাঁর দাবি এটা করে তৃণমূল নেতারা হাজার হাজার কোটি টাকা পকেটে ঢুকিয়েছেন। এনআরসির পক্ষে সওয়াল করে দিলীপ ঘোষ বলেছেন অসমের মুখ্যমন্ত্রী তো বলে দিয়েছেন এনআরসি পেপার দেখালে ভোটার কার্ড হবে। সারা ভারতে এমনটা হলে বাংলাদেশী আর রোহিঙ্গাদের পুশব্যাক শুরু হলে তখন বাংলাদেশের দাঁড়াবার জায়গা থাকবে। তাঁর অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই সাড়ে ৯০০ কিলোমিটার এলাকা খোলা রয়েছে।

    পাক-ভারত বর্ডারে পাকিস্তানের লোক ঢুকতে পারে না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই অনুপ্রবেশ বেড়েছে।