
মালাইকা আরোরার বিরুদ্ধে,সদ্য মুক্তি পাওয়া একটি মিউজিক ভিডিওতে অশালীন অঙ্গভঙ্গি করার অভিযোগ উঠেছে। সেই ভিডিওতে হানি সিংয়ের সঙ্গে জুটি বেঁধেছিলেন অভিনেত্রী। কিন্তু সেখানে অভিনেত্রীর নাচ দেখে ক্ষুব্ধ নেটাগরিক।
প্রকাশ্যে এসেছে চিলগাম ভিডিওটির এক ঝলক।সেই ঝলক দেখার পর থেকেই মালাইকাকে অশালীন তকমা দিয়েছে নেটাগরিক।ভিডিওতে দেখা যাচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে গান গাইছেন হানি সিং। পাশে নাচছেন মালাইকা। কখনো তিনি চুইংগাম চিবাচ্ছেন, কখনো আবার জিহ্বা বের করে নাচছেন।এই দৃশ্য মোটেই পছন্দ হয়নি নেটাগরিকদের। একজন মন্তব্য করেছেন, এই নাচের মধ্যে কোনো আবেদন নেই। কোনো মাধুর্য নেই। এমন নাচকে অশালীন ছাড়া কিছু বলা যায় না।মালাইকার ফ্যান ফলোয়াররাও হতাশ এই ভিডিও দেখে। তাদের বক্তব্য, একসময় ছাইয়া ছাইয়া’র মতো গানের সঙ্গে নেচেছিলেন। সেই নাচ আজও চর্চিত। সম্প্রতি থামা ছবিতেও মালাইকার আইটেম নাচ পছন্দ হয়েছিল তাদের।কিন্তু হানি সিংয়ের পাশে দাঁড়িয়ে মালাইকার এমন নাচ মেনে নিতে পারছেন না তারা।এই গান নিষিদ্ধ করার দাবিও তুলেছেন অনেকে।
এক নেটাগরিক বলেছেন, জিহ্বা বের করে কী করছেন এটা,আসলে মালাইকা এই ধরনের নাচ নাচতে পারেননি। তাই এমন অশালীন দেখতে লাগছে। উল্লেখ্য,মেরে মেহবুব গানে ঠিক একই অবস্থা হয়েছিল তৃপ্তি দিমরির। নাচতে পারেন না বলেই এমন অশালীন লাগছে দেখতে।









