দ্বিতীয় বিয়ে নিয়ে মালাইকা

0
99
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

আরবাজ খানের সঙ্গে ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার পর থেকেই মালাইকা আরোরার ব্যক্তিগত জীবন ঘিরে নানা জল্পনা চলছিল। অবশেষে দ্বিতীয় বিয়ে নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন অভিনেত্রী।

উল্লেখ্য,২০১৬ সালে বিচ্ছেদ হয় মালাইকা ও আরবাজের। তাঁদের ২২ বছরের এক পুত্র আরহান রয়েছে।বিচ্ছেদ হলেও সন্তানের বাবা-মা হিসেবে এখনো একসঙ্গেই দায়িত্ব পালন করছেন দুজন।সম্প্রতি এক সাক্ষাৎকারে মালাইকা জানিয়েছেন,সম্পর্ক সব সময় পরিকল্পনা অনুযায়ী এগোয় না।বিচ্ছেদের পর সমাজ ও পরিবারের নানা প্রশ্নের মুখে পড়তে হলেও নিজের সিদ্ধান্ত নিয়ে কোনো আফসোস নেই তাঁর।মালাইকার কথায়, আরবাজ ও তিনি দুজনেই সম্পর্কটা টিকিয়ে রাখার চেষ্টা করেছিলেন। সমস্যা মিটিয়ে ফের একসঙ্গে পথ চলার কথাও ভেবেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত বুঝতে পারেন, এই সম্পর্ক আর টেকসই নয়।তিনি বলেছেন,একটা সময়ের পর দুজনই বুঝতে পারেন, এই বিয়ে টিকবে না। অন্যকে খুশি করার আগে নিজেকে খুশি রাখা দরকার।মালাইকা নিজেই তো সেই বিয়েতে সুখী ছিলেন না।এই সিদ্ধান্তের পর অনেকেই তাঁকে স্বার্থপর বলেছিলেন।তবে সেসব মন্তব্যে গুরুত্ব দেননি অভিনেত্রী। তাঁর কাছে নিজের মানসিক শান্তি ও ভালো থাকা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ।মালাইকা বলেছেন, অন্যদের কাছে স্বার্থপর মনে হতে পারে।কিন্তু তাঁর যেটা ঠিক মনে হয়েছে, সেটাই করেছেন। জীবনটা এগিয়ে নিয়ে যাওয়া দরকার ছিল।

তাঁর খুশিতে থাকাটাও জরুরি।দ্বিতীয় বিয়ে প্রসঙ্গে স্পষ্ট অবস্থান জানিয়ে মালাইকা বলেছেন, তিনি বিয়ের বিরোধী নন। তবে আপাতত বিয়ে তাঁর জন্য নয়।অভিনেত্রীর ভাষায়, নিজের জীবন নিয়ে ভালো আছেন। মালাইকার মনে হয়, বিয়েটা তাঁর জন্য নয়। যদি কখনো আবার হয়, তখন ভেবে দেখা যাবে।’