গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Entertainment হিরে ব্যবসায়ীর সঙ্গে সম্পর্কে মালাইকা

    হিরে ব্যবসায়ীর সঙ্গে সম্পর্কে মালাইকা

    0
    24
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    মালাইকা অরোরা এখন কার সঙ্গে সম্পর্কে আছেন, এই নিয়ে নানা জল্পনা চলতেই থাকে। সম্প্রতি হর্ষর সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছে। সেই সম্পর্ক নিয়ে এখনও মুখ খোলেননি মালাইকা।

    কিন্তু এর মধ্যেই মহারাষ্ট্রের পালী জেলার এক জৈন মন্দিরে মালাইকা ও হর্ষ একসঙ্গে পৌঁছে গিয়েছিলেন। প্রশ্ন উঠছে, তা হলে কি সম্পর্কে সিলমোহর দিলেন মালাইকা অরোরা? এর পরেই নিজের বাড়ি নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন মালাইকা।মন্দিরে মালাইকাকে দেখা গিয়েছিল সাদা রঙের চুড়িদারে। অন্য দিকে হর্ষ পরেছিলেন ধূসর রঙের ট্রাউজ়ার ও গাঢ় নীল রঙের শার্ট।মন্দিরের বাইরে তাঁদের একসঙ্গে ক্যামেরাবন্দি করেন ছবিশিকারিরা। এর পরেই খবর ছড়ায় নিজের একটি বাড়ি নাকি ভাড়ার জন্য ছেড়ে দিচ্ছেন মালাইকা।পশ্চিম বান্দ্রার এক বহুতলে একটি ফ্ল্যাট রয়েছে মালাইকার। এই বাড়ি মাসিক ৩.১০ লক্ষ টাকায় ভাড়া দিচ্ছেন অভিনেত্রী। আগামী ৩৬ মাস অর্থাৎ তিন বছরের জন্য এই বাড়ি ভাড়ায় দিয়ে দিয়েছেন মালাইকা। এক বছর হওয়ার পরে ৫ শতাংশ বৃদ্ধি পাবে ভাড়া। তখন ৩.২৫ লক্ষ টাকা করে ভাড়া পাবেন অভিনেত্রী। তৃতীয় বছরে ফের ভাড়া বাড়বে। তিন বছরে মোট ১.১৭ কোটি টাকা ভা়ড়া পাবেন তিনি। এই আবাসন খুবই বিলাসবহুল জায়গায় অবস্থিত বলেও জানা যাচ্ছে।উল্লেখ্য, গত বছর এনরিকের অনুষ্ঠানে প্রথম মালাইকা ও হর্ষকে একসঙ্গে দেখা গিয়েছিল। হর্ষ নাকি পেশায় হিরে ব্যবসায়ী।

    তার পর থেকেই প্রশ্ন, তাঁরা কি সম্পর্কে আছেন? সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী তাঁর সম্পর্কের বিষয় জানান, তাঁকে নিয়ে চলা গুঞ্জন তিনি হেসে উড়িয়ে দেন। তবে আবার তাঁদের একসঙ্গে দেখা যাওয়ায় অনেকেই মনে করছেন, সম্পর্কে সিলমোহর দিচ্ছেন মালাইকা অরোরা ।