গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Entertainment রাহুলের প্রেমে মশগুল মালাইকা

    রাহুলের প্রেমে মশগুল মালাইকা

    0
    1052
    ছবি সৌজন্যে : এক্স

    সদ্যই নিজের চেয়ে অর্ধেক বয়সী প্রেমিক অর্জুন কাপুরের সঙ্গে বিচ্ছেদ ঘটেছে মডেল-অভিনেত্রী মালাইকা আরোরার। এরইমধ্যে নতুন প্রেমে মজেছেন তিনি।

    সম্প্রতি ভাইরাল হওয়া কিছু ছবি সেই ইঙ্গিতই দিচ্ছে।বলা হচ্ছে, এবার অর্জুনের চেয়েও কম বয়সী প্রেমিক খুঁজে পেয়েছেন মালাইকা। আর সেই প্রেমিক আবার তার ছেলে আরহানের স্টাইলিস্ট এবং বন্ধু,মানেই ছেলের বয়সী! আর সেই স্টাইলিস্টের প্রেমেই নাকি হাবুডুবু খাচ্ছেন বলিউড সুন্দরী।আসলে,কয়েকদিন আগেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মালাইকার একটা ভিডিও।যেখানে দেখা গিয়েছে ছেলের স্টাইলিস্ট রাহুল বিজয়ের সঙ্গে একটি রেস্তরাঁ থেকে বের হচ্ছেন মালাইকা।আর সেই ভিডিও দেখার পর থেকেই হইচই নেটিজেনদের মাঝে।এরপর এপি ধিলোঁর কনসার্টেও একসঙ্গে গিয়েছেন দুজন। যে ছবি রাহুল শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। দুজনের এই ছবি দেখে নেটিজেনরা মালাইকাকে খোঁচা মেরে বলছেন, ফের বাচ্চার মাথা খাচ্ছেন। তাই বলে ছেলের বয়সী একজনের সঙ্গে,অনেকে তো মালাইকাকে বেহায়া বলেও কটাক্ষ করছেন।অন্যদিকে,মালাইকার সঙ্গে আলোচনায় আসা রাহুল একজন ফ্যাশন স্টাইলিস্ট এবং ফ্যাশন ডিজাইনের ডিগ্রিধারী পরামর্শদাতা। তিনি জি-কিউ ইন্ডিয়া, হার্পার্স বাজার ইন্ডিয়া এবং এলির মতো জনপ্রিয় ফ্যাশন ম্যাগাজিনের প্রাক্তন সম্পাদক।এছাড়াও রাহুল বিনোদন জগতের সাথেও দীর্ঘদিন যুক্ত রয়েছেন।সারা আলি খান, আলিয়া ভাটের জিগরা সহ-অভিনেতা বেদাঙ্গ রায়না, ভিকি কৌশল, সুনীল শেঠি এবং আথিয়া শেঠির মতো বেশ কয়েকটি জনপ্রিয় তারকার সাথে কাজ করেছেন তিনি। চলতি মাসের শুরুতেই জিকিউ মেন অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডের জন্য অর্জুন কাপুরকেও স্টাইল করেছিলেন তিনি।

    ওদিকে,সালমান খানের ভাই ও অভিনেতা আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পর অর্জুনকে ডেট করা শুরু করেছিলেন মালাইকা। কিন্তু চলতি বছরের অক্টোবরে সিংহাম অ্যাগেইন সিনেমার প্রচারে অর্জুন,স্পষ্ট বলেছেন, তিনি এখন সিঙ্গেল।