
অর্জুন কাপুরকে অতীত করে ছাঁইয়া ছাঁইয়া গার্ল-এর জীবনে যে নতুন প্রেম এসেছে, এনরিক ইগলেসিয়াসের মুম্বই কনসার্টই ফাঁস করেছিল সেই গোপন খবর। এবার মালাইকা অরোরার প্রেমের জল্পনাযজ্ঞে ঘৃতাহূতির কাজ করল একটি ছবি।
যা কিনা নেটভুবনে চর্চার শিরোনামে।সম্প্রতি ইতালিতে ছুটি কাটাতে গিয়েছিলেন মালাইকা অরোরা।সেখানেই অসমবয়সি নতুন প্রেমিকে’র সঙ্গে নায়িকাকে লেন্সবন্দি করেন জনৈক ফ্যান। আর সোশাল পাড়ার সুবাদে সেই লাখ টাকার ফ্রেম নিয়েই এখন যত্ত চর্চা। পরনে কালো ট্রেঞ্চ কোট। টাইট করে বাঁধা চুল।নো মেকআপ লুকেও মালাইকা যেন দ্যুতি ছড়াচ্ছেন। আর পাশেই মুন্নি’র গালে গাল ঠেকিয়ে সেই রোম্যান্টিক মুহূর্ত ক্যামেরাবন্দি করছেন নায়িকার চর্চিত প্রেমিকা।যদিও সেই সেলফি তাঁরা ব্যক্তিগত স্তরেই রেখেছেন, এখনও পর্যন্ত জনসমক্ষে আনতে দেননি, তবে তারকাদের প্রেমবিলাস কি আর চাপা থাকে? মালাইকার ক্ষেত্রেও তার অন্য়থা হয়নি। জনৈক ফ্যানর সুবাদে রোমের সেই রোম্যান্টিক মুহূর্ত এখন সেলেব পাড়ার টকিং পয়েন্ট।অর্জুন কাপুরের সঙ্গে ছয় বছরের পোক্ত প্রেমেও ভাঙন ধরার পরই কানাঘুষো শোনা যায়, হাঁটুর বয়সি প্রেমিকে মজেছেন মালাইকা।সেলেব পাড়ার অন্দরমহল সূত্রে খবর, মুন্নি যাঁর প্রেমে পড়েছেন তিনি আদতে হিরে ব্যবসায়ী। নাম হর্ষ মেহেতা। বয়স ৩৩।বাহান্নর মালাইকার সঙ্গে তাঁর বয়সের ফারাক উনিশ বছর।
গতবছর নভেম্বর মাসের গোড়ার দিকেই হর্ষের সঙ্গে রং মিলান্তি পোশাকে এনরিকের কনসার্ট উপভোগ করতে দেখা গিয়েছিল মালাইকাকে।এবার নাকি সেই বিশেষ বন্ধুকে নিয়েই প্রেমদিবসের ছুটি কাটাতে বিদেশে উড়ে গিয়েছিলেন ভ্রমণবিলাসী অভিনেত্রী মালাইকা অরোরা।
