গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Coochbehar পাঞ্চেত অফিসে মলয়দের বিক্ষোভ, মীরজাফর তোপ অগ্নিমিত্রার

    পাঞ্চেত অফিসে মলয়দের বিক্ষোভ, মীরজাফর তোপ অগ্নিমিত্রার

    0
    401
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    না জানিয়ে জল ছেড়ে বাংলাকে ডুবিয়ে দেওয়ার অভিযোগ বারবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ম্যান মেড বন্যার অভিযোগে ঝাড়খণ্ডে ডিভিসি-র পাঞ্চেত অফিস ঘেরাও করে বিক্ষোভদেখালো তৃণমূল।
    জল ছাড়ার আগে রাজ্যকে জানাতে হবে দাবি তুলেছে তৃণমূল। দলের অবস্থান বিক্ষোভে সামিল হয়েছিলেন রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক। তাঁর দাবি ডিভিসির ড্যাম পশ্চিমবঙ্গের মানুষের কাছে ত্রাসে পরিণত হয়েছে। বছরে ৫-৬ বার জল ছেড়ে রাজ্যকে না জানিয়ে জল ছেড়ে ডুবিয়ে দেওয়ার চক্রান্ত করে। ডিভিসি এখনই সতর্ক না হলে এই ধর্না অবস্থান লাগাতার চলবে। মামলারও হুঁশিয়ারি দিয়েছেন মলয় ঘটক। মুখ্যমন্ত্রীকে পাল্টা মীরজাফর বলে আক্রমণ করেছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। তাঁর দাবি গাছ কেটে, নদী থেকে বালি, বোল্ডার তুলে শেষ করে দিয়েছে।
    দুর্যোগে এত মানুষের মৃত্যু মীরজাফর মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই। আক্রমণ করেছেন অগ্নিমিত্রা পাল।