গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Malda স্কুলে প্রধান শিক্ষিকাকে হুমকি তৃণমূল নেতার

    স্কুলে প্রধান শিক্ষিকাকে হুমকি তৃণমূল নেতার

    0
    160
    ছবি সৌজন্যে : নিজস্ব
    মালদহের হবিবপুরে বুলবুলচণ্ডী আরএনরায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে আঙুল উঁচিয়ে হুমকি দিচ্ছেন তৃণমূলের শ্রমিক নেতা তথা স্কুল পরিচালন সমিতির সভাপতি। ইতিমধ্যেই সেই মুহূর্তের সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নড়েচড়ে বসেছে জেলা শিক্ষা দফতর।
    যদিও সেই ভিডিও-র সত্যতা যাচাই করেনি এস নিউজ। জানা যাচ্ছে, বিদ্যালয়ের এক শিক্ষিকা আবেদন করেও ছুটি পাননি। সেই ছুটি নিয়ে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ঝুম্পা মজুমদারের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। পরে স্কুল পরিচালন সমিতির সভাপতি তথা তৃণমূল শ্রমিক নেতা সুবোধ রায়কে ওই শিক্ষিকা বিষয়টি জানালে তিনি স্কুলে এসে প্রধান শিক্ষিকাকে আঙুল উচিয়ে উচ্চস্বরে কটূক্তি করেন। এরপরেই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে পদ থেকে সরানোর হুঁশিয়ারি দেন সুবোধ রায়। তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন সুবোধ রায়।
    তিনি জানান দীর্ঘদিন ধরে মিড ডে মিলের নিম্নমানের খাওয়া-দাওয়া অভিযোগ এর পাশাপাশি স্কুলে পড়াশোনা লাটে উঠেছে শিক্ষিকারা দল বেঁধে ছুটি নিচ্ছে সেই বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে বলা হয়েছে তাতে উনিই দুর্ব্যবহার করেছেন। তিনিও ভারপ্রাপ্ত শিক্ষিকার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে অবর বিদ্যালয় পরিদর্শক ও জেলার ডি আই কে লিখিত অভিযোগ জানিয়েছেন।