রাস্তা নির্মাণকে কেন্দ্র করে রণক্ষেত্র মালদার ভূতনি

0
235
ছবি সৌজন্যে : নিজস্ব
রাস্তা নির্মাণকে কেন্দ্র করে ধুন্ধুমার মলদার ভূতনি। ঠিকাদার সংস্থার লোকজনদের সঙ্গে গ্রামবাসীদের সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় ভূতনীর শঙ্করটোলা এলাকা।
লাঠি, বাঁশ, রড নিয়ে একে অপরকে হামলা করে। যথেচ্ছ ভাঙচুর করা হয়ে দোকান-বাড়িতে। জানা গিয়েছে মালদার মানিকচকের ভূতনীর শঙ্করটোলা এলাকায় রাস্তা নির্মাণের কাজ চলছিল। রাস্তা নীচু হওয়ায় গ্রামবাসীরা ফের রাস্তা উঁচু করতে বলেন। অভিযোগ এরপরেই ঠিকাদার সংস্থার কর্মীরা গ্রামবাসীদের হামলা চালায়। পাল্টা গ্রামবাসীরাও ঠিকাদার সংস্থার কর্মীদের বিরুদ্ধে চড়াও হন। এরপরেই রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়। ঘটনার পরেই রাস্তার কাজ বন্ধ করে পালিয়ে যায় ঠিকাদার সংস্থার লোকজন। এদিকে রাস্তা সংস্কারের দাবিতে ঠাকুরপুকুরের মহেশতলা চট্টা গ্রাম পঞ্চায়েতে রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা।
পুলিশ অবরোধ তুলতে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ চলে। চট্টা গ্রাম পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান স্থানীয়রা।