মালদায় গঙ্গা ভাঙন, আতঙ্কে স্থানীয়রা

0
956
Malda Ganges Erosion Locals in Fear
Malda Ganges Erosion Locals in Fear
মালদার রতুয়ার ১ নং ব্লকের মহানন্দটোলায় গঙ্গা ভাঙনের জেরে নদীগর্ভে চলে যাচ্ছে কৃষিজমি, বাড়িঘর।একদিনেই নদীতে তলিয়ে গিয়েছে ১০-১২টি বাড়ি এবং ১০ বিঘা জমি।
যেকোনো মুহূর্তে গোটা গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কায় মহানন্দটোলা গ্রাম পঞ্চায়েতের কান্তটোলার মানুষ। আতঙ্কে বাড়িঘর ভেঙে অন্যত্র সরছেন নদী তীরবর্তী বহু পরিবার। এরপরই ভাঙন-রোধ এবং পুনর্বাসনের দাবিতে এবার পথে নেমে বিক্ষোভ দেখালেন ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা। অভিযোগ দীর্ঘদিন ধরে স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনোরকমের কোনো কাজ হয়নি। গ্রামবাসীদের অভিযোগ, ১০ বছর আগেও গঙ্গা গ্রাম থেকে ১০ কিলোমিটার দূরে ছিল৷ এই ক’বছরে সে জমি জায়গা সব গিলে নিয়েছে৷ রতুয়া-১ এর বিডিও রাকেশ টোপ্পো জানান, সমস্ত পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।