মালদায় গুলি ছুঁড়তে-ছুঁড়তে তাণ্ডব দুষ্কৃতীদের 

0
345
maldah duskriti tandob
maldah duskriti tandob
রেমাল দুর্যোগের মধ্যেই মালদার হরচন্দ্রপুরে ফিল্মি কায়দায় বেপরোয়াভাবে গুলি ছুঁড়ে তাণ্ডব চালাল দুষ্কৃতীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে মালদার হরচন্দ্রপুরে বাজার এলাকায় মুখ ঢোকে কয়েক জন দুষ্কৃতী ঢোকে। আচমকাই গুলি চালাতে শুরু করে।
যে যেদিকে পারেন, ছুটে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকেন। অভিযোগ, একটি ব্যাঙ্কের সামনে প্রথম শূন্য গুলি চালানো হয়, তারপর একটি সোনার দোকানের সামনে চলে দৌরাত্ম্য। বেপরোয়া গুলি চালানোর ফলে পথচারী-দোকানিরা আড়ালে লুকানোর চেষ্টা করেন। তার মধ্যেই কয়েকজন লুকিয়ে ফোনে বিষয়টি থানায় জানান। তবে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অস্ত্র উঁচিয়ে এলাকা থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। পুলিশ অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা করছে।