গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Malda মালদা হাসপাতালে আগুন-আতঙ্ক 

    মালদা হাসপাতালে আগুন-আতঙ্ক 

    0
    243
    ছবি সৌজন্যে : নিজস্ব

    মালদার হরিশচন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। নিমেষের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা ওয়ার্ড। আতঙ্কে ছুটে পালাতে শুরু করেন রোগীরা।

    আতঙ্ক ছড়িয়ে পড়ে কর্মরত চিকিৎসক নার্সদের মধ্যেও। জানা গিয়েছে, মঙ্গলবার হঠাৎই হাসপাতালের পাশে আবর্জনা স্তুপের আগুন ধরে যায়। বিষাক্ত ধোঁয়ায় ঢেকে যায় সমগ্র ওয়ার্ড। ধোঁয়ার বীভৎসতায় প্রসূতি থেকে শুরু করে অন্যান্য রোগীরা ওয়ার্ডের বাইরে বেরিয়ে যেতে শুরু করে। ছড়িয়ে পড়ে ব্যাপক চাঞ্চল্য। চিকিৎসক নার্সরা চেষ্টা করেন রোগীদের সুরক্ষিত ভাবে বাইরে বের করার। তারাও শ্বাসকষ্টের কারণে সাময়িক ভাবে অসুস্থ বোধ করেন। খবর দেওয়া হয় দমকলে। খবর পেয়েই ঘটনাস্থলে দমকল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। যদিও ব্লক স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে হাসপাতালে জৈব বর্জ্য ব্যবস্থাপনা রয়েছে।

    সেখান থেকে আবর্জনা বের করার সময় বা নিয়ে যাওয়ার সময় বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে। সেই জায়গায় কেউ ধূমপান করে ফেলার ফলে বা অন্য কোনো কারণে আগুন লেগে গিয়েছিল।