
রাজ্যে আইনশৃঙ্খলা প্রশ্নে বাম ছাত্র যুবদের বিক্ষোভে ধুন্ধুমার মালদা। ইংরেজবাজারে এসএফআই-ডিওয়াইএফআই এসপি অফিস ঘেরাও অভিযান ঘিরে আগের থেকেই প্রস্তুত ছিল পুলিশ।
বাঁশের উঁচু ব্যারিকেড তৈরি করা হয়। মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতত্বে বাম ছাত্রদের মিছিল সেখানে পৌঁছতে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। সেই সময় জেলা সভাপতির গাড়ি ঘিরে চোর স্লোগানও দেয় বাম ছাত্রযুবরা। অন্যদিকে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে বেকার যুবক যুবতীদের স্বচ্ছভাবে নিযোগের দাবিতে ডিএম অফিসে স্মারকলিপি জমা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে হাওড়াও। বুধবার বিকেলে বাম ছাত্র যুবরা মিছিল করে হাওড়া ময়দানে জেলাশাসকের অফিসে যেতে গেলে বাধা দেয় পুলিশ।
এরপর দুইপক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। রাস্তায বসে বিক্ষোভ শুরু করেন এসএফআই-ডিওয়াইএফআই কর্মীরা। বিক্ষোভ হঠাতে নামানে হয় বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ।




