গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Malda বিধায়ক সাবিত্রী-র বাড়ির সামনে গুলিবিদ্ধ ব্যক্তি

    বিধায়ক সাবিত্রী-র বাড়ির সামনে গুলিবিদ্ধ ব্যক্তি

    0
    142
    ছবি সৌজন্যে : নিজস্ব
    মালদহে ফের চলল গুলি। এবারে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক সাবিত্রী মিত্রের বাড়ির অদূরে এক ব্যক্তির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে।
    পুলিশ সূত্রে খবর, গুলিবিদ্ধ ব্যক্তি নাম বিপ্লব ঘোষ। পুলিশ ইতিমধ্যে এই ঘটনাই চার জনকে আটক করেছে। তবে মূল অভিযুক্ত উত্তম মণ্ডল, ওরফে বল্লো ঘটনার পর থেকে পলাতক। জানা গিয়েছে, হোলির সময় বিপ্লব ঘোষ বাড়ি থেকে বেরিয়ে বাজার করতে যাচ্ছিল। ঠিক সেই সময় তিনি দেখতে পান একদল যুবক ঝামেলা করছে। কি হয়েছে বলতে গিয়েই নেমে আসে বিপদ। এরপরই পকেট থেকে পিস্তল বের করে উত্তম মণ্ডল পরপর দুই রাউন্ড গুলি করে বলে অভিযোগ। বাম হাতে গুলি লাগে বিল্পব ঘোষের।
    এই ঘটনার পর এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ। অন্যদিকে এই ধরনের ঘটনা ঘটায় এলাকার মানুষ আতঙ্কিত।এলাকাবাসীদের অভিযোগ এখানে বহিরাগতদের আনাগোনা বাড়ছে। পুলিশ প্রশাসন কোনও ব্যবস্থা নিচ্ছে না।