
আবার সেই খাটিয়ায় রোগী। রাস্তা তৈরির টাকায় দুর্নীতির অভিযোগ। মালদার চাঁচলে প্রতিবাদে বিক্ষোভদেখালেন মহিলারা।
জানা গিয়েছে মালদার চাঁচলের মতিহারপুর গ্রামের বটতলায় রাস্তার বেহাল দশা। অ্যাম্বুলেন্স, দমকল ঢুকতে পারে না। ছাত্রছাত্রীদের স্কুলে যেতে সমস্যা হয়। অথচ সেই রাস্তার টেন্ডার হওয়ার পরেও কাজ হয়নি। এরইমধ্যে গ্রামেরই এক বৃদ্ধ অসুস্থ হয়ে পড়লে খাটিয়ায় করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপরেই ক্ষুব্ধ হয়ে ওঠেন গ্রামবাসীরা। রাস্তার দাবিতে বিক্ষোভ শুরু করে তারা। ভোট বয়কটের দাবি তোলেন। স্থানীয়দের অভিযোগ প্রায় দেড় বছর আগে পঞ্চায়েত থেকে রাস্তার জন্য টেন্ডার ডাকা হয়েছিল।
লাগানো হয়েছিল বোর্ড। তারপর আর কাজ হয়নি। গ্রামবাসীদের অভিযোগ বারবার প্রশাসনকে বলা সত্ত্বেও কোনও কাজ হয়নি।








