
ওয়াকফ অশান্তিতে আজিমগঞ্জে রেল অফিসে ভাঙচুরের ঘটনায় রেলমন্ত্রীকে চিঠি দিয়েছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি দিয়ে এনআইএ তদন্তের দাবি তুলেছেন।
শুক্রবার ওয়াকফ অশান্তিতে আজিমগঞ্জে রেলের অফিসে ব্যাপক ভাঙচুর করা হয়। উপড়ে ফেলা হয় লেবেল ক্রসিংয়ের গেট। রেললাইনের ধারে গেটম্যানের অফিসে ভাঙচুর করা হয়। রেললাইনের পাথর ছুঁড়ে তছনছ করা হয়। চিঠিতে শুভেন্দু অধিকারী লিখেছেন ওয়াকফ আইনের প্রতিবাদে একের পর এক রেল স্টেশনে হামলা হয়েছে। রেল স্টেশনের মত সরকারি সম্পত্তি ভাঙচুর হচ্ছে। এতে শুধু জরুরি পরিষেবা বিঘ্নিতই হচ্ছে না, মানুষের সুরক্ষা ও জাতীয় নিরাপত্তার পক্ষেও বিপজ্জনক।
যদিও এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম জানিয়েছে সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন অশান্তির ঘটনায় ১১৮ জনকে গ্রেফতার করা








