গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Malda স্কুল ইন্সপেক্টরের সই-সিল জাল করে হাউস লোন, গ্রেফতার প্রধান শিক্ষিকা

    স্কুল ইন্সপেক্টরের সই-সিল জাল করে হাউস লোন, গ্রেফতার প্রধান শিক্ষিকা

    0
    214
    ছবি সৌজন্যে : নিজস্ব
    স্কুল ইন্সপেক্টরের সই, সিল জাল করে ব্যাঙ্ক থেকে হাউস লোন নেওয়ার আবেদন করে গ্রেফতার মানিকচকের প্রাইমারি স্কলের প্রধান শিক্ষিকা। তদন্তে নেমে এনায়েতপুরের বাড়ি থেকে প্রধান শিক্ষিকা সুলতানা খাতুনকে গ্রেফতার করেছে মানিকচক থানার পুলিশ।
    জানা গিয়েছে মানিকচক একচক্রের অবর প্রাথমিক বিদ্যালয়ের স্কুলের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে স্কুল পরিদর্শকের সই, সিল জাল করার অভিযোগ ওঠে। এই ঘটনায় গতবছর নভেম্বার মাসে সুলতানার বিরুদ্ধে এফআইআর দায়ের করেন স্কুল পরিদর্শক সঞ্চয়িতা মণ্ডল। বেশ কয়েক মাস আগে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। অভিযোগ পুলিশ তারপরেও কোনও ব্যবস্থা নেয়নি।
    শেষপর্যন্ত আদালতের নির্দেশে অভিযুক্ত প্রধান শিক্ষিকা সুলতানা খাতুনকে গ্রেফতার করে পুলিশ। প্রধান শিক্ষিকার বিরুদ্ধে জালিয়াতি সহ ৫ ধারায় মামলা দায়ের হয়েছে।