অবরোধ-বিক্ষোভে তপ্ত মালদা, মাথা ফাটল পুলিশের গাড়ি চালকের

0
59
ছবি সৌজন্যে : নিজস্ব
ইংরেজবাজারে বিক্ষোভ থামাতে গিয়ে মাথা ফাটল পুলিশের গাড়ির চালকের। মোথাবাড়িকাণ্ড নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তার পরেও থামছে মালদায় এসআইআর বিক্ষোভ।
বৃহস্পতিবার সকালে ইংরেজবাজারের যদুপুরে নাম বাদের প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা অবরোধের চেষ্টা করে। পুলিশ অবরোধ তুলতে গেলে পুলিশকে লক্ষ্য করে চলে ইটবৃষ্টি। মাথা ফাটে পুলিশের গাড়ির চালকের। নারায়ণপুরের বিএসএফ ক্যাম্পের কাছেও অবরোধ করা হয়।
কালিয়াচকের বাহাদুরপুরেও বিক্ষোভ। দফায় দফায় বিক্ষোভ চলে মঙ্গলবাড়িতে।সেখানেও জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ চলে।