এসপি পদে বদলিতে নজরে মালদা-পূর্ব মেদিনীপুর

0
292
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
তৃণমূল নেতা দুলালচন্দ্র সরকার ওরফে বাবলা থেকে ওবায়দুল্লা খান, তৃণমূলের একের পর এক নেতা কর্মী খুনে জেলার পুলিশ সুপার প্রদীপ যাদবের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে বারবার।
সেই প্রদীপ যাদবকে কম গুরুত্বপূর্ণ পদ উত্তর দিনাজপুর জেলা ট্রাফিক পুলিশের সুপারের পদে বদলি করা হয়েছে। এদিকে বৃহস্পতিবারই আইপ্যাকের সঙ্গে পূর্ব মেদিনীপুরের এসপি-র যোগের অভিযোগ তুলেছিলেন শুভেন্দু অধিকারী। তার কয়েক ঘণ্টার মধ্যে এসপি পদে যে রবদল করা হয়েছে তাতে পূর্ব মেদিনীপুরের এসপি সৌম্যদীপ ভট্টাচার্য-র নামও রয়েছে। তাঁকে বাঁকুড়ায় পাঠানো হয়েছে। তবে পূর্ব মেদিনীপুরের এসপি কে হবেন তার উল্লেখ নেই। ওসি, আইসির পর এবার এসপি পদে রদবদল করল রাজ্য প্রশাসন। নবান্নর তরফে নির্দেশিকায় ১০ জেলার এসপি পদে রদবদল করার কথা জানানো হয়েছে। বদলি করা হয়েছে ২১ জন এসপিকেও। তালিকায় নাম রয়েছে মালদার এসপি প্রদীপ যাদবেরও। এদিকে অনুব্রত মণ্ডলের গালি খাওয়া বীরভূমের বোলপুরের আইসি লিটন হালদারকে জলপাইগুড়িতে ডিআইবি ইন্সপেক্টর পদে বদলির নির্দেশ এলেও তা বাতিল কবে তাঁকে বারুইপুর কোর্ট ইন্সপেক্টর পদে বদলি করা হয়েছে।
শুক্রবার নতুন নির্দেশিকা জারি করে একথা জানিয়েছে রাজ্য পুলিশ। শুধু লিটন নয়, ১১ জন পুলিশকর্তাকে নতুন করে বদলি করা হয়েছে।