
মালদার মানিকচকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আবাসনে ছাত্রের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আবাসনের ঘরে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে এক ছাত্রের।
বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুলে সরব হয়েছে মৃতের পরিবার। পুলিশ সূত্রে খবর, মৃত ছাত্র শ্রীকান্ত মণ্ডল, অষ্টম শ্রেণির ছাত্র। জানা গিয়েছে, মানিকচক এলাকায় অবস্থিত রোজমেরি মিশনারী নামে বেসরকারি একটি শিক্ষা প্রতিষ্ঠানে পড়ত শ্রীকান্ত। স্কুলের আবাসনেই থাকত সে। পরিবারের দাবি, বুধবার শ্রীকান্তের উপর মানসিক নির্যাতন করে স্কুল কর্তৃপক্ষ। এই ঘটনায় মৃত ছাত্রের পরিবার মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে।
অভিযোগ পাওয়ার পর ঘটনার তদন্তে বিদ্যালয়ে যান মানিকচক থানার আইসি সহ পুলিস কর্তারা। সমস্ত ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।









