রবিবারে প্রচারে সবাই, ভোটে নিরাপত্তায় মিডিয়ায় বুলেটপ্রুফ গাড়ি

0
61
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

ছুটির রবিবারে প্রচারে তৃণমূলের সুজিত বসু, বিজেপি দিলীপ ঘোষ থেকে কংগ্রেসের হুমায়ুন কবির থেকে সিপিএমের মীনাক্ষীও। সল্টলেকের পিএনবি মোড় থেকে আই বি ব্লক পর্যন্ত ঢাক, শ্রীখোল নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে প্রচার করেছেন তৃণমূল প্রার্থী সুজিত বসু।

পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের প্রচারে ছিলেন দিলীপ ঘোষ। ঢাক ঢোল বাজিয়ে এলাকায় ঘুরে ঘুরে জনসংযোগ সেরেছেন দিলীপ ঘোষ। বহরমপুরে প্রচার করেছেন কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরিও। রবিবার বহরমপুরের ২৪ নম্বর ওয়ার্ডে ঘুরে ঘুরে প্রচার সেরেছেন তিনি। কথা বলেছেন স্থানীয়দের সঙ্গে। উত্তরপাড়ায় জমকালো প্রচার করেছেন সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়ও।

এদিকে ভোটের সময় নিরাপত্তার আরও জোরদার করতে নিয়ে আসা হয়েছে মিডিয়াম বুলেটপ্রুফ ভেহিক্যাল। জম্মু কাশ্মীর থেকে কলকাতা এসে পৌঁছেছে ওই গাড়ি। পুরো গাড়িটাই বলেটপ্রুফ। ভোটের সময় বড়সড় হিংসা আটকাতে, কার্যত অবাধ ও শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে নির্বাচন কমিশন আগেভাবেই ব্যবস্থা করেছে।