পিস্তল হাতে ছবি, মালদায় গ্রেফতার তৃণমূল নেতা 

0
221
ছবি সৌজন্যে : নিজস্ব

দুহাতে পিস্তল নিয়ে ছবি, মালদায় গ্রেফতার করা হল তৃণমূল নেতাকে। ইতিমধ্যেই ওই তৃণমূল নেতার দুই হাতে হাতে দুটি অস্ত্র নেওয়ার ছবি ভাইরাল হয়ে গিয়েছে।

ভাইরাল হতেই রতুয়া ব্লকের তৃণমূল পঞ্চায়েত সদস্য জামশেদ আলিকে গ্রেফতার করেছে পুলিশ।  অভিযুক্তের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে, দাবি করেছেন এসডিপিও।  লুঙ্গি পরা অবস্থায় এলাকার ত্রাস  জামশেদ আলিকে বাড়ি থেকে হাঁটিয়ে নিয়ে গিয়েছে পুলিশ।

যদিও অভিযুক্তর দাবি ছবিটি পুরোনো। ভোটের ফল প্রকাশের পর থেকে জামশেদ আলি এলাকা ছাড়া ছিলেন।