অস্ত্র হাতে তোলা তুলছে তৃণমূলের নেতাকর্মীরা

0
269
ছবি সৌজন্যে : নিজস্ব

অস্ত্র হাতে তোলা তুলছে তৃণমূলের নেতাকর্মীরা। প্রতিবাদ করায় প্রতিবাদীদের বাড়ির ভাঙচুরের অভিযোগ উঠেছে। মালদার কালিয়াচক ১ নং ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মহম্মদ সারিউলের অনুগামীদের বিরুদ্ধে তোলাবাজির প্রতিবাদ করায় প্রতিবাদীদের বাড়ি ভাঙচুর করা হয়েছে।

মহিলাদের মারধর করা হয়েছে বলে অভিযোগ। অস্ত্রহাতে ব্লক সভাপতির অনুগামীদের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে কালিয়াচক ১ নম্বর ব্লক সভাপতি সাবিউল শেষের শ্বশুর হাবিবুর রহমানকেও দেখা গিয়েছে।

স্থানীয়দের দাবি পুলিশে জানিয়েও কোনও লাভ হয়নি। প্রতিবাদ করলেই উল্টে হমকি মারধর করা হয়েছে।