ডিজি-র মালদা সফরের মধ্যেই তৃণমূলকর্মী খুনে গ্রেফতার জাকির

0
184
ছবি সৌজন্যে : নিজস্ব

ডিজি রাজীব কুমারের মালদা সফরের মধ্যেই তৃণমূল কর্মী খুনে অবশেষে গ্রেফতার করা হয়েছে গ্রেফতার মূল অভিযুক্ত জাকির শেখকে।

তৃণমূল কর্মী হাসান শেখকে মাথা থেঁতলে খুনের ঘটনার ৩ দিনের মধ্যেই কালিয়াচককাণ্ডে মূল অভিযুক্ত জাকিরকে তাঁর কাশিমনগরের বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। এর আগে জাকিরের সহযোগী আমির হামজাকে গ্রেফতার করেছিল পুলিশ। মঙ্গলবার কালিয়াচকের নয়াবস্তি এলাকায় রাস্তার শিলান্যাস করতে গিয়েছিলেন তৃণমূল নেতা বকুল শেখ। সেখানেই তাঁর ওপর হামলা চালানো হয়। বকুল শেখ রক্ষা পেলেও তাঁর সঙ্গী তৃণমূল কর্মী হাসান শেখকে মাথা থেঁতলে খুন করা হয়। সেই ঘটনায় নাম জড়ায় জাকির শেখের। এদিকে শুক্রবারই মালদায় গিয়ে নিহত তৃণমূল নেতা দুলাল সরকারের স্ত্রী চৈতালি সরকারকে আশ্বস্ত করেছেন ডিজি রাজীব কুমার। বলেছেন জেলা পুলিশ সুপারের নেতৃত্বে তদন্ত ঠিকপথেই এগোচ্ছে। মালদায় ইংরেজবাজারে তৃণমূল নেতা দুলাল সরকার এরপর কালিয়াচকে তৃণমূল কর্মীকে প্রকাশ্যে খুনের ঘটনায় শুক্রবার মালদহে যান রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন পুলিশ সুপার সহ অন্যান্য আধিকারিকদের সঙ্গে। একইসঙ্গে বাংলাদেশে উত্তেজনা পরিস্থিতির মধ্যে মালদার ভারত-বাংলাদেশ সীমান্ত মহদিপুর পরিদর্শন করেছেন ডিজি রাজীব কুমার।

কথা বলেন মালদার এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের সম্পাদকের সঙ্গে। এছাড়াও মহদিপুরের বিএসএফ কর্তাদের সঙ্গে সীমান্ত বিষয়ক দিকগুলো নিয়ে আলোচনা হয়েছে।