জমি বিবাদে বধূকে অর্ধনগ্ন করে মার মালদায়

0
253
ছবি সৌজন্যে : নিজস্ব
জমি বিবাদে মালদায় বাড়িতে ঢুকে বধূকে অর্ধনগ্ন করে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বাদ যায়নি স্বামীও।
তৃণমূল নেতা কর্মীদের হুমকিতে আতঙ্কে ঘরছাড়া মালদার হরিশচন্দ্রপুরের দম্পতি। জানা গিয়েছে মালদার হরিশচন্দ্রপুরের কুশিদা গ্রামপঞ্চায়েতের গাড়ড়া ভাটল এলাকার বাসিন্দা মহম্মদ তাহির এবং তাঁর স্ত্রী মিনরি খাতুনের অভিযোগ পঞ্চায়েত সদস্যের তরফে প্রতারণা করে তার দেড় বিঘা জমি হাতিয়েছে। বিবাদের জেরে এমাসের ১৫ তারিখ তৃণমূলের পঞ্চায়েত সদস্য আব্দুল কাইয়ুমের নেতৃত্বে দলবল নিয়ে বাড়িতে ঢুকে হামলা চলে। রড দিয়ে বেধড়ক মারধর করা হয়ে। ছুরি দিয়ে চোখের কাছে আঘাত করা হয়।রক্তাক্ত অবস্থায় হরিশচন্দ্রপুর গ্রামীণ হাসপাতাল পরে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়িতে গেলে ফের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। তারপর থেকেই ঘরছাড়া দম্পতি।