যুব সাথীর ফর্ম বিলি ঘিরে ধুন্ধুমার মামলার চাঁচল

0
152
ছবি সৌজন্যে : নিজস্ব
যুব সাথীর ফর্ম বিলি ঘিরে ধুন্ধুমার মালদার চাঁচল। রবিবার সকালে মালদার চাঁচলের ১ নম্বর ব্লকের পাঞ্চালি মাঠে যুবসাথীর ক্যাম্প বসানো হয়েছিল।
রোদের মধ্যে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকায় ধৈর্যের বাধ ভাঙে। ফর্ম নেওয়ার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। ঘটনার জেরে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। বারবার মাইকিং করে শান্ত থাকার অনুরোধ করা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উত্তর দিনাজপুরের চোপড়াতেও যুবসাথীর লাইনে উত্তেজনা ছড়িয়েছে। বেকার ভাতা নিতে গিয়ে পুলিশের লাঠি খেতে হল যুবককে।
দীর্ঘক্ষণ ধরে লাইন না এগোনোয় পুলিশের সঙ্গে এক যুবকের বচসা বেধে যায়। পরে পুলিশ ওই যুবককে টেনে হিঁচড়ে লাইনের বাইরে করে দেয়।