
মধ্যরাতে বিজেপির গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত মালদহের চাঁচল সদর এলাকা। রক্তাক্ত জখম দুই পক্ষের অন্তত ৭জন। চাঁচল সদরের আশ্রমপাড়ার ঘটনা।
চাঁচল গ্রাম পঞ্চায়েতের আশ্রমপাড়া বুথের বিজেপি সদস্য প্রসেনজিৎ শর্মা ও থানাপাড়া বুথের বিজেপি পঞ্চায়েত সদস্যার স্বামী বিজেপি নেতা সমিত সরকারের দুই দলবলের সংঘর্ষ হয়েছে বলে অভিযোগ। হাসপাতালে চিকিৎসাধীন পঞ্চায়েত সদস্যার স্বামী। মাথায় গুরতর আঘাত পাওয়ায় আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন সদস্য প্রসেনজিৎ শর্মা। এক জখম যুবক পলাতক। বাকি চারজনের প্রাথমিক চিকিৎসা করিয়েছে পুলিশ। ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে জখমদের গ্রেফতার করেছে পুলিশ।
গোটা ঘটনা নিয়ে এখনও উত্তপ্ত রয়েছে চাঁচল।








