
পাটখেতে তুলে নিয়ে গিয়ে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে।ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদার হরিশ্চন্দ্রপুরের মশালদহে।
জানা গিয়েছে, পঞ্চম শ্রেণির ওই নির্যাতিতা ছাত্রী শনিবার দুপুর দেড়টা নাগাদ বাড়ির পাশে কানখোল নদীতে স্নান করতে গিয়েছিল।সেখান থেকে নাবালিকাকে ফুসলিয়ে পাশের পাটখেতে নিয়ে গিয়ে মুখে গামছা বেঁধে ধর্ষণ করে বলে অভিযোগ ওই তৃণমূল নেতার বিরুদ্ধে। এরপরই নির্যাতিতা পরিবারকে সমস্তটা জানালে গুরুতর অসুস্থ অবস্থায় নির্যাতিতাকে প্রথমে মশালদহ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসকরা তাঁকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
