
মালদা জেলা পুলিশ এবং কলকাতা পুলিশের এসটিএফের অভিযানে কোটি কোটি টাকার মাদক, মাদক কারখানার হদিশ মিলেছে। মাদক কারবারে যুক্ত থাকার অভিযোগে এক মহিলা সহ ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।
এদের মধ্যে অধিকাংশই আন্তর্জাতিক পাচারচক্রের সঙ্গে যুক্ত। কোনও জঙ্গি সংগঠনের সঙ্গে যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। মালদহের কালিয়াচক থেকে প্রায় ৩ কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। গ্রেফতার করা হয়েছে ৬ জনকে। এছাড়াও ৬ কেজি সোডিয়াম কার্বনেট এবং এক কন্টেইনার অ্যাসিটাইন ক্লোরাইড। অন্যদিকে কলকাতা পুলিশের এসটিএফের অভিযানে ববিতা মণ্ডল নামে বছর ৩৫-র এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ৩০ লাখ টাকার ব্রাউন সুগার।
অন্যদিকে বৈষ্ণবনগরে প্রায় ১ লাখ টাকার জাল নোট সহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। এরা দুজনেই বিহারের বাসিন্দা।








