গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Malda টানা বৃষ্টিতে জলের তলায় মালদার ভূতনি  

    টানা বৃষ্টিতে জলের তলায় মালদার ভূতনি  

    0
    180
    ছবি সৌজন্যে : নিজস্ব
    টানা বৃষ্টিপাতের জেরে গঙ্গা, ফুলহরা, মহানন্দা তিন নদীর জল ফুলে ফেঁপে উঠেছে। ইতিমধ্যেই ফুলহারের জলে মানিকচকের ভূতনির বাঁধ ভেঙে জল ঢুকে প্লাবিত করেছে দুটি গ্রাম পঞ্চায়েত এলাকা।
    অন্যদিকে গঙ্গা ভাসিয়েছে রতুয়াকে। রতুয়া ১ ব্লক এবং ভূতনির অবস্থা ভয়াবহ। লক্ষ লক্ষ মানুষ জলবন্দি। প্রশাসনের তরফে ত্রাণ শিবিরের ব্যবস্থা করা হয়েছে একাধিক জায়গায়। খাবার দেওয়া হচ্ছে, কিন্তু তার মাণ নিয়ে প্রশ্ন উঠছে। পর্যাপ্ত ত্রাণও নেই বলে অভিযোগ। পাশাপাশি, প্রত্যেক বছর ভাঙন আর বন্যায় জেরবার লক্ষ লক্ষ মানুষ। অথচ ভাঙন বা বন্যা প্রতিরোধে কোনো ব্যবস্থা করার নামে কোটি কোটি টাকা লুঠ হচ্ছে বলে অভিযোগ উঠছে। এই নিয়ে রাজ্য কেন্দ্র রাজনীতি চরমে সংঘাত চলছে। মানিকচকের ভূতনি গিয়ে সরব হয়েছেন সাংসদ ইসা খান চৌধুরি। সরাসরি টাকা লুঠের অভিযোগ করেছেন। পাশাপাশি কেন্দ্র সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন।
    যাঁর জবাব দিতে গিয়ে ইসা খানকে একরকম তুলোধোনা করেছেন মানিকচিকের বিজেপি নেতা গৌড়চন্দ্র মণ্ডল। অন্যদিকে রতুয়া নিয়ে উত্তর মালদার সাংসদ খগেন মূর্মূও দায় চাপিয়েছেন রাজ্য সরকারের দিকে, দুর্নীতির অভিযোগ করেছেন।