মালিতে সোনার খনি ধসে নিহত ৪৮

0
114
ছবি সৌজন্যে : এক্স

মালির পশ্চিমাঞ্চলে অবৈধসোনার খনিতে ধসে অন্তত ৪৮ জন শ্রমিকের মৃত্যু  হয়েছে । মৃতদের মধ্যে একজন মহিলাও রয়েছেন । মাটির স্তূপ সরিয়ে  মৃতদেহগুলি উদ্ধার করা হয়েছে । পাশাপাশি এই ঘটনায়  আহত হয়েছেন  অনেকে। আফ্রিকার সবচেয়ে  বেশি সোনা উত্পাদনকারী দেশগুলোর মধ্যে মালি অন্যতম। সেখানে প্রচুর অবৈধ সোনার খনি রয়েছে ।

সূত্রের  খবর, ধস নামা খনিটিকে আগেই পরিত্যক্ত হিসাবে ঘোষণা করেছিল প্রশাসন। তবে বিশ্বের অন্যতম দরিদ্র দেশ মালিতে, প্রাণের ঝুঁকি নিয়ে  এই পরিত্যক্ত খনি থেকে সোনা সংগ্রহের কাজ করেন সেদেশের বাসিন্দারা। ওই খনিতে আগে খননকার্য  চালাত চিনের একটি কোম্পানি।