বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন মালিঙ্গা

0
121
ছবি সৌজন্যে : এক্স

শ্রীলঙ্কার ফাস্ট বোলার ইশান মালিঙ্গা,কাঁধের চোটের কারণে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন।

তার বদলি হিসেবে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে প্রমোদ মাদুশানকে।চলতি মাসের শুরুতে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে চোট পান মালিঙ্গা।বৃষ্টিবিরতির পর ইনিংস শুরু করতে গিয়ে প্রথম বল করার সময় ফলো-থ্রুতে নিজের নন-বোলিং কাঁধ ধরে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।পরবর্তী সময় জানা যায়, তার কাঁধে ডিসলোকেশন হয়েছে। এই চোটের কারণেই সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচেও মাঠে নামতে পারেননি এই ডানহাতি পেসার।২০২৫ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ধারাবাহিক ভালো পারফরম্যান্সের সুবাদে শ্রীলঙ্কার পেস আক্রমণে নিজের অবস্থান শক্ত করেছিলেন মালিঙ্গা।গত বছরের নভেম্বরে টি-টোয়েন্টি অভিষেকের পর এখন পর্যন্ত আটটি ম্যাচ খেলেছেন তিনি।এই সময়ে ৯.৪১ ইকোনমি রেটে নিয়েছেন ৮টি উইকেট।তার পরিবর্তে দলে আসা প্রমোদ মাদুশানও খেলেছেন ৮টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ।

২০২২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার এবং ২০২৩ সালে শেষ টি-টোয়েন্টি খেলেছেন এই ফাস্ট বোলার। এখন পর্যন্ত ৮.৬৩ ইকোনমি রেটে তার শিকার ১২ উইকেট।