তদন্তকারী সংস্থাগুলির ব্যর্থতায় মালিয়ারা পলাতক : কোর্ট  

0
153
Maliya absconding due to failure of investigative agencies Court
Maliya absconding due to failure of investigative agencies Court

তদন্তকারী সংস্থাগুলি ব্যর্থ বলেই নীরব মোদী, বিজয় মালিয়া, মেহুল চোক্সির মতো ব্যবসায়ীরা পলাতক। এমনই মন্তব্য করেছে মুম্বইয়ের একটি আদালত।

২০২২ সালের আর্থিক তছরুপ মামলায় অভিযুক্ত হন ব্যোমেশ শাহ নামে মুম্বইয়ের এক ব্যবসায়ী। বর্তমানে তিনি জামিনে মুক্ত। তবে অনুমতি ছাড়া তাঁর বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছিল আদালত। সেই নিয়েই আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিযুক্ত। অন্যদিকে, এই নিয়ে কথা বলার সময় পলাতক ব্যবসায়ী নীরব মোদী, বিজয় মালিয়া এবং মেহুল চোক্সির উদাহরণ দিয়েছেন ইডি।এরপরেই বিচারক এম জি দেশপাণ্ডে মন্তব্য করেন, তদন্তকারী সংস্থাগুলি সময়মতো পদক্ষেপ না করার জন্যই ওই ব্যবসায়ীরা পালিয়ে যেতে পেরেছেন।তিনি দু’পক্ষের যুক্তি এবং সওয়াল-জবাব খতিয়ে দেখেছেন। এটা উল্লেখ করা দরকার যে, এই সমস্ত ব্যবসায়ীরা পালাতে পেরেছেন কারণ, সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থা তাদের গ্রেফতার করতে ব্যর্থ হয়েছে।বিচারক আরও বলেছেন, মূলত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এই ধরনের ব্যবসায়ীদের বিদেশ ভ্রমণের কোনও আশঙ্কা ছাড়া মুক্ত হতে দেয়। তবে প্রথমবারের মতো এই নিয়ে আদালতের সামনে ইডি আপত্তি জানাচ্ছে। ইডি মূলত যা করতে ব্যর্থ হয়েছে তা আদালত করতে পারে না।